ভিয়েনা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ডিমের দাম বেশী রাখায় খামারীর জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • ৪০ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় ডিমের দাম অস্বাভাবিক বাড়তি রাখায় ও লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কামরুল ইসলাম নামের এক মুরগী খামারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৬ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেওয়াখালী এলাকার বাজার মনিটরিং করার সময় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভোলা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুহাম্মদ আরাফাত হুসাইন এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ মোস্তফা সোহেল।

ভ্রাম্যমান আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুহাম্মদ আরাফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন চলমান সময়ে ডিমের দাম অস্বাভাবিক বাড়তি রাখায় ও লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি মামলায় কামরুল ইসলাম নামের এক মুরগীর খামারিকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ডিমের দাম বেশী রাখায় খামারীর জরিমানা

আপডেটের সময় ০৭:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩