ভিয়েনা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

নড়াইলে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
  • ১০৪ সময় দেখুন

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে খতমে কোরআন, আলোচনা সভা, সব শিক্ষা প্রতিষ্ঠানে কবিতাপাঠ, রচনা, চিত্রাঙ্কন, হামদ-নাত প্রতিযোগিতা, দোয়া মাহফিল, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক শোভাযাত্রা, প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শন, খাবার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে।

এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার সাদিরা খাতুন, সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, সদর থানার ওসি ওবাইদুর রহমানসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,  আইনজীবী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ।

এদিকে, আগামিকাল (বুধবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১১টার দিকে যুব ঋণের চেক বিতরণ, দোয়া মাহফিল, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন অফিস, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

ফরহাদ খান/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নড়াইলে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

আপডেটের সময় ০২:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩