ভিয়েনা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মশা নিধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ৫৮ সময় দেখুন

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মশা নিধন অভিযান করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী নড়াইল জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (৭ আগস্ট)  বেলা ১১টার দিকে অফিস চত্বর থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে এসে শেষ হয়। এখানে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক সমাবেশে অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন পেশার মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় মশা নিধন অভিযান চালানো হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাশার আল মামুন সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ অনেকে।

বক্তারা বলেন, ডেঙ্গু জ¦র প্রতিরোধে বাসাবাড়িসহ সর্বত্র ছোট পাত্রে পানি জমিয়ে না রাখা, মশারি টানিয়ে ঘুমানোসহ চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

ফরহাদ খান/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মশা নিধন

আপডেটের সময় ০৬:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩