ভিয়েনা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

নড়াইলে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ৪৪ সময় দেখুন

শিক্ষার্থীদের সন্ত্রাস জঙ্গিবাদ ও নৈরাজ্য বিরোধী শপথ

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সোমবার (৭ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদ আহমেদ এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অনুষ্ঠানের সমন্বয়ক অ্যাডভোকেট শেখ তরিকুল ইসলাম।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ঢাকার দারুজান্নাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, লক্ষীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুল্লাহ, সিনিয়র শিক্ষক আজ্জাক হোসেনসহ অনেকে।

এছাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে শপথ পড়ান অতিথিবৃন্দ। এ সময় সবাইকে প্রতিদিন ভালো কাজের পরামর্শ দেয়া হয়।

এদিকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে বক্তব্য রেখে পুরস্কৃত হয়েছে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐহিত্য দাস, ঐশ্বর্য দাস, নুসরাত ইসলাম, লামিয়া জামান, তাসনিয়া জামান ও সামিয়া খানম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফরহাদ খান/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নড়াইলে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৫:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩