ভিয়েনা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

রুহুল কবির রিজভীর নামে মানহানির মামলা করতে ডিবি অফিসে হিরো আলম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ৯৭ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে মানহানির মামলা করতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আজ রোববার (৬ আগস্ট) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তিনি ডিবি কার্যালয়ে যান। হিরো আলম জানান, ‘রুহুল কবির রিজভী আমাকে পাগল বলাতে তার নামে মামলা করতে ডিবি কার্যালয়ে এসেছি।’

এর আগে গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধপাগল’ হিসেবে অভিহিত করেন।

এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো একটা অর্ধপাগল নির্বাচন করছে। তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রুহুল কবির রিজভীর নামে মানহানির মামলা করতে ডিবি অফিসে হিরো আলম

আপডেটের সময় ০৩:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩