ভিয়েনা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ঝালকাঠিতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও স্মৃতিচারন সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • ১০৯ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে জাতির পিতা জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও স্মৃতিচারন সভা বৃক্ষবিতরণ এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করা হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের শ্রদ্ধা নিবেদনের পরে ধারাবাহিকভাবে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা ও স্মৃতিচারণ সভায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ঝালকাঠির সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, উপ-পরিচালক জেলা কৃষি সম্প্রসারণ মোঃ মনিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন। সভায় বিভিন্ন ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও স্মৃতিচারন সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৯:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩