ভিয়েনা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি ভোলা-৩ আসনে মেজর হাফিজ বেসরকারী ভাবে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে মির্জা ফখরুলের জয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমির ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে হবিগঞ্জে বানিয়াচংয়ে জাল ভোটের চেষ্টায় ৭ কিশোর আটক টাঙ্গাইলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তার ঘোষণা র‍্যাবের

নির্বাচন কমিশনের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • ৩৯ সময় দেখুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নির্বাচনী পরিবেশ অনুসন্ধান মিশনের (ইএক্সএম) সদস্যরা, বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন

নিউজ ডেস্কঃ মঙ্গলবার (১১ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, ইইউ প্রতিনিধি দলের নেতা চেলেরি রিকার্ডো, বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিশনের একটি কারিগরি দল আগামী ১৮ ও ১৯ জুলাই ইসির সঙ্গে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আরো আলোচনা করবেন।

দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, বৈঠককালে ইইউ মিশনের সদস্যরা আগামী নির্বাচন ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনের জানতে চেয়েছেন।

ইইউ প্রতিনিধিদলের নেতা রিকার্ডো বলেছেন, “নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতি মূল্যায়ন করতে তারা ঢাকায় রয়েছেন। ইইউ উচ্চ প্রতিনিধির জন্য একটি বিশ্লেষণ প্রস্তুত করা হচ্ছে। সেই বিশ্লেষণের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হবে, বাংলাদেশে একটি পূর্ণ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করা হবে কি না।”

সিইসি হাবিবুল আউয়াল জানিয়েছেন যে ইইউ প্রতিনিধি দলের নেতার সঙ্গে তিনি একমত। এর বাইরে তিনি কোনো মন্তব্য করেননি। ইইউ মিশনের প্রতিনিধিরা জানান, নির্বাচন পূর্ব পরিস্থিতি মূল্যায়ণ মিশনের মূল উদ্দেশ্য হলো আসন্ন সংসদ নির্বাচনের জন্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ‘পরামর্শযোগ্যতা, উপযোগিতা ও সম্ভাব্যতা ‘ মূল্যায়ন করা। উল্লেখ্য যে ইইউ মিশন আগামী ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন কমিশনের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠক

আপডেটের সময় ০৭:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩