ভিয়েনা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

লালমোহন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • ৭৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন বাজারে অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্ত দোকান-মালিক ও ব্যবসায়ীদের মধে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদ প্রাঙ্গন লালমোহন বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান-মালিক ও ব্যবসায়ীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢেউটিন ও চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ফখরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তয়া মিয়া, সাধারণ সম্পাদক আলী আহাম্মদ মিয়া সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি এমপি শাওন আগুনে ক্ষতিগ্রস্ত ১২ জন দোকান মালিক ও ১৫ জন ব্যবসায়ীর মাঝে ২ বান করে ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক প্রদান করেন।

উল্লেখ্য গত ৫ জুন লালমোহন পৌরশহরের চৌরাস্তার মোড়ের দক্ষিণ পাশে এবং মোল্লা জামে মসজিদের উত্তর পাশে রাস্তার পূর্বপাশের দোকানগুলোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মালামালসহ দোকানগুলো পুড়ে ছাঁই হয়ে যায়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

আপডেটের সময় ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩