ভিয়েনা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

শশুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন নিজ বাড়িতে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • ৫০ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় শশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণে হারিয়ে মানিক চন্দ্র শীল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাগ্নে তন্ময় শীল (১৪)।

শুক্রবার (৭ জুলাই)ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জের হাট বাজার সংলগ্ন  এ দুর্ঘটনা ঘটে।

মানিক চন্দ্র শীল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের মৃত সওদা নন্দ শীলের ছেলে। তিনি লালমোহন বাজারে হিরো মোটরসাইকেলের একটি শো-রুমে চাকরি করতেন। তার ভাগ্নে তন্ময় স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। মানিকের শ্বশুরবাড়ি তজুমদ্দিন উপজেলায়।

বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. মানিক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মানিকের পরিবার সূত্রে জানা যায়, মানিক শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে ১ জুলাই মোটরসাইকেল যোগে তজুমদ্দিন উপজেলায় যান। সঙ্গে তার ভাগ্নে তন্ময় ছিল। শুক্রবার সকালে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কুঞ্জের হাট বাজার সংলগ্নে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মানিক মারা যান। গুরুতর আহত অবস্থায় তন্ময়কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মানিকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শশুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন নিজ বাড়িতে

আপডেটের সময় ০৪:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩