ভিয়েনা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

ভোলা-২আসনের এমপিকে হত্যার হুমকি দাতা চেয়ারম্যান গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • ৬৩ সময় দেখুন

ভোলা সদর প্রতিনিধিঃ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক ভিডিও বার্তায় প্রকাশ্যে হত্যার হুমকি দাতা বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের সেই আলোচিত চেয়ারম্যান ওরফে কাফন চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে গ্রেফতার করেছেন পুলিশ।

বৃহস্পতিবার(৬জুলাই)রাতে ঢাকার কদমতলী থানা এলাকা থেকে গ্রেফতার করা করেন পুলিশ।

বোরহানউদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে জানা যায়,সম্প্রতি বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যকে মেরে ফেলার হুমকি দেয়। এ খবর চারিদিকে ছড়িয়ে পরার সাথে সাথেই দৌলতখান ও বোরহানউদ্দিনের দুই উপজেলায় বিষয়টি নিয়ে শুরু হয় তোলপাড়া। এরপর থেকে এমপির ভক্ত ও অনুসারীরা আলাউদ্দিন সরদার চেয়ারম্যানের বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। এমনকি অভিযুক্ত চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে গ্রেফতারের দাবিতে তার বিরুদ্ধে দায়ের করা হয় তিনটি মামলা।

এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত চেয়ারম্যান আলাউদ্দিন সরদার আত্মা গোপনে চলে গেলেও তাকে গ্রেফতারের ব্যাপারে বরাবরই ছিলো পুলিশের অভিযান অব্যাহত।

তবে আত্মা গোপনে থাকা অবস্থায় চেয়ারম্যান উচ্চ আদালত থেকে একটি মামলার আগাম জামিন নিলেও বাকি দুটো মামলায় তার নামে জারি করা ছিলো গ্রেফতারি পরোয়ানা। সেই সুবাদে গত ৬জুলাই বৃহস্পতিবার রাতে ঢাকার কদমতলী থানা এলাকায় থেকে বোরহানউদ্দিন থানার পুলিশ এবং সেখানকার থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।যদিও পুলিশের উপস্থিতি টের পাওয়ার সাথেই আলাউদ্দিন সরদার একটি ময়লার ড্রেনে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশও তার পিছু ছাড়েনি। অবশেষে ওই ময়লার ড্রেন থেকেই তাকে উদ্ধার করে হাতে হাতকড়া পরিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মনির হোসেন বলেন, স্থানীয় এমপি মহোদয়কে মেরে ফেলার হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর থেকেই চেয়ারম্যান আলাউদ্দিন সরদার আত্মা-গোপনে চলে যায়। দীর্ঘদিন তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে অবশেষে ঢাকার কদম তলী থানা এলাকা থেকে থেকে সেখানকার পুলিশের সহায়তায় আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওই দুটো মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ভোলার আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সিমা বেগম/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা-২আসনের এমপিকে হত্যার হুমকি দাতা চেয়ারম্যান গ্রেফতার

আপডেটের সময় ০৪:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩