ভিয়েনা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

বোনের বাড়িতে দাওয়াত খেয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • ৬৩ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ভোলার লালমোহনের মো. রুবেল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার ইব্রাহিম সিকদার বাড়ির মৃত শাহজাহানের ছেলে। নিহত রুবেল এক পুত্র সন্তানের জনক। তার মৃত্যুতে শোকে মাতম পুরো পরিবার ও স্বজনরা।

নিহত ওই যুবকের চাচাতো ভাই মো. কামরুল হাসান জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় বোনের বাড়িতে দাওয়াত খেতে যায় রুবেল। এরপর খাওয়া-দাওয়া শেষে বিকালের দিকে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দুলারহাটের মুন্সিরহাট এলাকার ব্রিজে ওঠতে গিয়ে ছিটকে পড়ে যায় সে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানের চিকিৎসক রুবেলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

কামরুল হাসান আরো জানান, এরপর খবর পেয়ে পুলিশ রুবেলের লাশটি দুলারহাট থানায় নিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে রুবেলের লাশটি বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করা হয়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বোনের বাড়িতে দাওয়াত খেয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

আপডেটের সময় ০৪:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩