ভিয়েনা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

নবনির্বাচিত মেয়রদের শপথ পাঠ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • ৯৯ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ গাজীপুর, বরিশাল ও খুলনা সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন তারা।

শপথ নেওয়া তিন মেয়র হলেন-গাজীপুরে জায়েদা খাতুন, বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এবং খুলনায় তালুকদার আবদুল খালেক।

এদিকে এই তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত হন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদ।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নবনির্বাচিত মেয়রদের শপথ পাঠ

আপডেটের সময় ০৩:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩