ভিয়েনা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

সাগর-রুণি হত্যার বিচার হলে নাদিমকে হারাতে হতো না : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • ৬২ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাগর-রুণি হত্যার বিচার হলে নাদিমকে হারাতে হতো না, প্রাণ যেতো না মোজাক্কিরের মত সংবাদযোদ্ধারও। ‘স্বাধীনতার ৫২ বছরে ১০৪ সংবাদযোদ্ধাকে খুনের বিচার চাই’ শীর্ষক পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

১৮ জুন সকালে পুরানা পল্টনে অনুষ্ঠিত পথ সভায় মোমিন মেহেদী আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত প্রতি বছর গড়ে ২ জন করে সংবাদযোদ্ধা নিহত হয়েছেন। আর গত ২৫ বছরে প্রতিদিন গড়ে ২ জন সাংবাদিক হামলা এবং ১ জন হয়রানীমূলক মিথ্যে মামলার শিকার হয়েছেন সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশ-প্রশাসনের কর্তা ব্যক্তিদের পৃষ্টপোষকতায়।

প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারার সহযোগি সংগঠন ‘জাতীয় তথ্যধারা’ আগামী মাসে সারাদেশে সংবাদযোদ্ধাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা এবং নির্মম হামলার মাসিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রদান শুরু করবে।

হাফিজা লাকী/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাগর-রুণি হত্যার বিচার হলে নাদিমকে হারাতে হতো না : মোমিন মেহেদী

আপডেটের সময় ০৬:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩