ভিয়েনা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে তীব্র গরমে বিশুদ্ধ ঠান্ডা পানি নিয়ে পথচারীদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ৯৮ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে পথচারীদের পাশে ঠান্ডা পানি নিয়ে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। মঙ্গলবার ঝালকাঠির নলছিটিতে শামসুন্নাহার ফাউন্ডেশন ও বিডি ক্লিন নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন শহরের বাসস্ট্যান্ডে বসে পথচারী, যানবাহনের চালক, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছোট বড় সবাইকে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি পান করাচ্ছে। পানি পানের উদ্ধোধন করে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান এ কার্যক্রমের সফলতা কামনা করেন।

সামসুন্নেহার ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় নলছিটির বাসস্ট্যান্ডে বিজয় উল্লাস চত্বরে প্রতিদিন সকাল থেকে বিকেল পঁাচটা পর্যন্ত বিশুদ্ধ পানি পানের কার্যক্রম চলছে। যতদিন দাবদাহ থাকবে, ততদিনই এ কার্যক্রম চালিয়ে যাবেন স্বেচ্ছাসেবীরা। গরমে একটু ঠান্ডা পানি পান করতে পেরে খুশি পথচারীরা। প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষকে ঠান্ডা পানি পান করানোর লক্ষ্য নিয়ে কাজ করছেন সংগঠন দুটি।

সামসুন্নেহার ফাউন্ডেশনের পরিচালক ব্যবসায়ী শাহাদাৎ ফকির বলেন, প্রচণ্ড গরমে মানুষের হাসপাস অবস্থা। অনেক পথচারী বাজার করতে এসে অসুস্থ হয়েছেন। এসব দেখে আমাদের মনের ভেতরে কষ্ট হচ্ছিল। তাই প্রচণ্ড দাবদাহে বিশুদ্ধ ঠান্ডা পানি পান করিয়ে পথচারীদের সুস্থ রাখার একটি ব্যবস্থা করেছি। আমাদের লক্ষ্য প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষ। বিনামূল্যে তাদের পানি পান করারো।

বিডি ক্লিনের দলনেতা মো. মারজান বলেন, হোটেল রোস্তরায় অনেক সময় পানি পাওয়া যায়। সেটা নিরাপদ না-ও হতে পারে। আবার অনেক সময় পানি কিনে পান করতে হয়, এটা অনেকের কাছে কষ্টের। তাই আমরা পথচারীদের পাশে ঠান্ডা পানি নিয়ে দাড়িয়েছি। আমাদের সকলের সহযোগিতায় এই কাজকে এগিয়ে নিতে চাই। পানি পানের জন্য ওয়ানটাইম গ্লাস ব্যবহার করছি।

শহরের রিকশাচালক মো. সবুজ হাওলাদার বলেন, সারাদিন রিকশা চালিয়ে যা পাই, তা দিয়ে সংসার চালানোই দায়। গরমে ঠান্ডা পানি কিনে খাবার সামর্থ আমাদের নেই। এখন প্রতিদিন যে কয়বার প্রয়োজন, সেই কয়বারই ঠান্ডা পানি পান করা যাবে বিনামূল্যে। আমরা স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানাই।

নলছিটির পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান বলেন, তীব্র তাপদাহে সাধারণ মানুষ প্রচন্ড কষ্টে আছে, এর মধ্যে নিত্য দিনের কাজে যারা পথচারী হিসেবে বেড়িয়েছেন তাদের একটু তৃষ্ণা মেটাতে যারা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ধরণের কাজে সকলের সহযোগিতা করা প্রয়োজন।

বাধন রায়/এম আর/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নলছিটিতে তীব্র গরমে বিশুদ্ধ ঠান্ডা পানি নিয়ে পথচারীদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

আপডেটের সময় ০৯:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩