ভিয়েনা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

ঝালকাঠিতে সৎ বাবার বিরুদ্ধে যুবক হত্যার অভিযোগ, শহরে বিক্ষোভ ও মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:০২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • ৪৬ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সৎ বাবার বিরুদ্ধে মহিউদ্দিন মিতুল (১৮) নামে এক যুবককে নির্যাতনের পর গলায় ফাস লাগিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার বিচার দাবিতে নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী সোমবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, মহিউদ্দিন মিতুলের বাবা মারা যাওয়ার পরে মা নাসির হোসেন নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। মিতুল শহরের কলেজ রোডের একটি ওয়ার্কশপে শ্রমিকের কাজ করতো। পৌর এলাকার কৃষ্ণকাঠি ব্রীজ সংলগ্ন আমির আলী হাওলাদারের ভাড়া বাড়িতে মা ও সৎ বাবার সঙ্গে থাকতো মিতুল।

গত শনিবার দুপুরে বাসায় মিতুলকে নির্যাতনের পর গলায় ফাস লাগিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে তার সৎ বাবার বিরুদ্ধে। এ কাজে তার মা  সহযোগিতা করেছে বলে নিহতের দাদি রোকেয়া বেগম ও ফুফাতো বোন তানজিলা আক্তার তোফা অভিযোগ করেন।

পুলিশ ঘরের ভেতরে জানালার গ্রীলের সাথে রশি দিয়ে গলায় ফাস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। তবে নিহতের মা তাসলিমা বেগম বলেন, তার ছেলে মিতুল মোবাইল কেনার জন্য টাকা না পেয়ে আত্মহত্যা করেছে।’

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, লাশের সুরতহাল ও ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে সৎ বাবার বিরুদ্ধে যুবক হত্যার অভিযোগ, শহরে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেটের সময় ০৭:১৪:০২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩