ভিয়েনা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

হবিগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • ৪০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিকশার ৩ আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে সিএনজি চালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার মোঃ আজির হোসেনের ছেলে জিয়াউল হক (৩৬) ও আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মোঃ মুছা মিয়া (৬৪)।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, ‘দুইজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে সুদিয়াখলা প্রথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে হবিগঞ্জ থেকে ঢাকাগামী মর্ডান পরিবহণের একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ ৩ জন মারা যান। এ সময় বাসটিও পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাস চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত

আপডেটের সময় ০৬:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩