ভিয়েনা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হোসনে আরা নাহার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • ৫৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ বরিশাল বিভাগে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী হোসনে আরা নাহার। এর আগেও তিনি ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

মঙ্গলবার (৩০ মে) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।

তারমধ্যে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগীতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করা হয়।

জানা গেছে, তিনি সকল বিষয়ে সফলাতার সাথে উত্তীর্ণ হয়েছেন। যার ফলে বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, হোসনে আরা নাহার যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনা করে আসছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এর আগে দুইবার আইসিটি ট্রেনিংয়ে থাইল্যান্ড গিয়েছেন।

এর আগে, ২০১৬ ও ২০১৯ এবং ২০২৩ সালে তিনবার উপজেলা ও জেলাপর্যায়েও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। কৃতিত্বপূর্ণ অর্জনের ব্যাপারে হোসনে আরা নাহার বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বিভাগে মাধ্যমিকপর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছি। এতে আমি আনন্দিত এবং গৌরবান্বিত বোধ করছি। এটা আমার জন্য সত্যিই বড় অর্জন। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করবো।

ইউরো বাংলা টাইমস পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ডেস্ক/ইবিটাইমস/এম আর   

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হোসনে আরা নাহার

আপডেটের সময় ০৭:১৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩