ভিয়েনা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

ঝালকাঠিতে উগ্রবাদ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • ৯৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে উগ্রবাদ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় কাউন্টার টেরিজম ক্রাইম ইউনিট ঢাকা এর আয়োজন করেছে।

ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে ঝালকাঠি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর সভাপতিত্বে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুন শিবলি বিশেষ অতিথি ছিলেন। এই অনুষ্ঠানের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিসহ ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন। সভায় উগ্রবাদ প্রতিরোধে সম্মিলিতভাবে অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে।

কাউন্টার টেরিজম ক্রাইম ইউনিটের এ এসপি খন্দাকার আরাফাত লেলিন অনুষ্ঠানে মূল বিষয়ের উপরে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উগ্রবাদ প্রতিরোধে করণীয় বিষয় সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক ও শংকর কুমার দাস, ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ সেলিম খন্দকার, গবেষক ডাঃ কামরুন্নেছা আজাদ, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান হোসেন খান, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানসহ ঝালকাঠি সরকারি কলেজ, নেছারাবাদ আলিয়া মাদ্রাসা, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীসহ প্রমুখ বক্তব্য রাখেন।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে উগ্রবাদ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:১৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩