ভিয়েনা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

তেতুলিয়া নদীতে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ২টি ট্রলারসহ ৫ জেলে আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ৪৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৫ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাল, ২টি মাছ ধরার  ট্রলারসহ ৫ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (২২মে) রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টা হতে বিকাল ৫টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার এম হাফিজুর রহমানের নেতৃত্বে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচারিখাল এলাকার তেতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় ওই এলাকা হতে ফিশিং ট্রলারে তল্লাশী করে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ২ লাখ ৫০ মিটার পাই জাল, ২ লাখ ১০ মিটার চরঘেরা জাল, ১০টি চায়না দুয়ারী জাল, ২ টি ইঞ্জিন চালিত কাঠের ট্রলারসহ ৫ জন জেলেকে আটক করা হয়।

যার আনুমানিক বাজার মুল্য টাকা ৫ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া আটককৃত জেলেদের মুচলেকা নিয়ে জব্দকৃত ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তেতুলিয়া নদীতে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ২টি ট্রলারসহ ৫ জেলে আটক

আপডেটের সময় ০৬:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩