ভিয়েনা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

ইন্দুরকানীতে বাবা শ্রেষ্ঠ শিক্ষক, কন্যা শ্রেষ্ঠ শিক্ষার্থী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • ৪৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে বাবা শ্রেষ্ঠ শিক্ষক আর কন্যা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ইন্দুরকানী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে (দাখিল মাদরাসা) আজাহার আলী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও সংবাদকর্মী খান মো: নাসির উদ্দিন উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। আর একই সাথে মাধ্যমিক পর্যায়ে তারই কন্যা উপজেলা সদরের সেতারা স্মৃতি সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী নাজিয়া নওরীন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর ইন্দুরকানী উপজেলার বিচারক প্যানেল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম, কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমি, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের ও একাডেমিক সুপারভাইজার অশোক রায় যাচাই বাচাই শেষে এ ফলাফল ঘোষনা করেন।

উল্লেখ্য, খান মো. নাসির উদ্দিন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি। এ ছাড়াও গত বৃহস্পতিবার (১৮ মে) প্রকাশিত ওই ফলাফলে উপজেলা পর্যায়ে শেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (বিদ্যালয়) মো: আরিফুজ্জামান, (কলেজ) মো: মাসুদুজ্জামান।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সাবেরা সুলতানা (বিদ্যালয়), শরীফ সুলতান মাহমুদ (মাদরাসা), সঞ্জিত কুমার সাহা (কলেজ)। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বিদ্যালয়) ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, (মাদরাসা) চানসিরাজিয়া মহিলা আলিম মাদরাসা এবং (কলেজ) ইন্দুরকানী সরকারী কলেজ নির্বাচিত হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে বাবা শ্রেষ্ঠ শিক্ষক, কন্যা শ্রেষ্ঠ শিক্ষার্থী

আপডেটের সময় ০১:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩