ভিয়েনা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

সামনের স্মার্ট নাগরিক হবে প্রযুক্তি নির্ভর- এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • ৩৯ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাঅধিদপ্তর এর আওতাধীন পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর উদ্যোগে প্রকল্পের কার্যক্রম, নির্দেশিকা, প্রাতিষ্ঠানিকীকরণ এবং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে যুগউপযোগি করেছেন। শিক্ষার সাথে প্রযুক্তি জ্ঞানার্জনের বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষা এবং প্রযুক্তি জ্ঞানার্জনের জন্য গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। সামনের স্মার্ট নাগরিক হবে প্রযুক্তি নির্ভর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন (৩৪ তম বিসিএস ক্যাডার) হিসাব রক্ষক কর্মকর্তা মো. মাহফুজ আলম।

কর্মশালায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রধান, সহ-প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতি ও পিটিএর সভাপতিগণ অংশগ্রহণ করেন।

ভোলা/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সামনের স্মার্ট নাগরিক হবে প্রযুক্তি নির্ভর- এমপি শাওন

আপডেটের সময় ০১:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩