ভিয়েনা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

খালে গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • ৯০ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে খালের পানিতে গোসল করতে নেমে মোঃ হানিফ চৌকিদার (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে ৷
মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে পৌর ৯নং ওয়ার্ডের জমদ্দার বাড়ী পাশে বোরহানউদ্দিন খালে এ ঘটনা ঘটে ৷ সে রোহানউদ্দিন  উপজেলার দেউলা ইউনিয়নের মৃত  আকরাম আলী চৌকিদারের ছেলে ৷

নিখোঁজ হানিফ চৌকিদারের ছেলের বৌ খাদিজা বেগম জানায়, দুপুর ১২ টার দিকে হানিফ চৌকিদার ও ওই বাড়ী এক ব্যক্তি খালে গোসল করতে যান ৷ দুজন একসাথে গোসলের সময় সাথে থাকা ব্যক্তি উপড়ে উঠে তখন তিনি তাকে পানিতে ডুব দিতে দেখেন ৷ কিন্তু দীর্ঘক্ষন পর্যন্ত ডুব দিয়ে না উঠায় সে বুঝতে পারে পানিতে ডুবে গেছে ৷ পরে তার পরিবারকে বললে তারা এসে তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে  উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন ৷

বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের উদ্ধারকারী টিম নিয়ে ঘটনা স্থলে যাই এবং বরিশাল থেকে আমাদের ডুবুরী টিম আসলে বিকাল ৪টা থেকে এখন পর্যন্ত তাকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি ৷ এখনো তার সন্ধান মিলেনি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া ঘটনা সততা নিশ্চিত করে বলেন, তাকে উদ্ধারে থানা পুলিশের একটি টিম ফায়ার সার্ভিসের সাথে কাজ করে যাচ্ছে ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি ৷

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালে গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ

আপডেটের সময় ০৪:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩