ভিয়েনা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

কাউখালীতে ট্রলি চাপায় তরুনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • ৮৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মো. মাইনুল ইসলাম (২০) নামের এক তরুনের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (০৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়কুল-নৈকাঠী সড়কের ষ্টীল ব্রীজের উপর। নিহত মাইনুল উপজেলার সদর ইউনিয়নের আনোয়ার হোসেনের পুত্র।

নিহতের চাচাতো ভাই মানদুদ হাওলাদার জানান, মাইনুল হোসেন ঢাকায় একটি কোম্পানীর চাকুরী করেন। তিনি একটি মামলার হাজিরা দিতে গত শনিবার (০৬মে)বাড়িতে আসেন। রবিবার সকাল ৯টার দিকে মোটর সাইকেল নিয়ে বের হয়ে তিনি জয়কুল ষ্টীল ব্রীজের মাঝখানে পৌঁছলে কাউখালী থেকে আসা নৈকাঠী গামী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নিলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জাকির জানান, নিহতের পরিবার সহ স্থানীয়দের ধারনা ওই তরুন কোন ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন। তবে এমন কোন প্রত্যক্ষদর্শী পাওয়া যায় নি। এ ঘটনায় থানায় কোন অভিযোগ পাওয়া যায় নি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে ট্রলি চাপায় তরুনের মৃত্যু

আপডেটের সময় ০৫:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩