ভিয়েনা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ৯৮ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে শিক্ষার্থীদের সংগঠন লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বুধবার রাতে নতুন এ কমিটির অনুমোদন দেন। এতে মো. সাফায়েত রহমানকে সভাপতি ও রাকিবুল হাসান রকিকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য মোট ১২ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যরা হলেন:- মো. শাকিব ও অভি হাসান (সহ-সভাপতি), আমজাদ হোসেন হৃদয়, তাজউদ্দিন সাজিদ, তরিকুল ইসলাম রাফসান, মেহেদী হাসান শিহাব ও ফাহাদ হোসেন হিরা (যুগ্ম সাধারণ সম্পাদক)।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাব্বির আহমেদ লিমন ও মো. রাতুলকে। এছাড়া নতুন এ কমিটিতে ফৌজিয়া নাজনিন অন্তরাকে দপ্তর সম্পাদক হিসেবে মনোনিত করা হয়।

নতুন এ কমিটির পক্ষ থেকে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনসহ উপদেষ্টাবৃন্দের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তারা সংগঠনটিকে গতিশীল ও শৃঙ্খলবদ্ধ রেখে কার্যক্রম পরিচালনা করেবেন বলেও জানান।

জানা যায়, ১৯৮৬ সালে ‘প্রতিভা বিকাশের সহযোগিতাই আমাদের লক্ষ্য, হোক না আঁধার তবুও চল’ এই প্রতিপাদ্যে শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠনটি আত্মপ্রকাশ করে। এরপর থেকে বিভিন্ন কর্মকা-ের মাধ্যমে ব্যাপক সুনাম কুঁড়িয়েছে লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

আপডেটের সময় ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩