ভিয়েনা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

ঝিনাইদহে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • ৯৭ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে গৃহবধুকে পুড়িয়ে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী স্বামী ও সতীনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শহিদুল ও সতিন চম্পা খাতুন। মাজেদার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় শহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় গত ৭ মার্চ শহিদুল ইসলাম ও চম্পা খাতুনকে মৃত্যুদন্ডের আদেশ দেয় ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেটের সময় ০১:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩