ভিয়েনা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

সোনালী রঙে মাঠে দুলছে বোরো ধান, ভালো ফলনে কৃষকের মুখে হাসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • ১০৮ সময় দেখুন
লালমোহন (ভোলা) প্রতিনিধি: মাঠের পর মাঠে বাতাসে দোল খাচ্ছে সোনালী রঙের ধান। এ ধানকে ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকরা। যেখানে ধীরে ধীরে কৃষকদের ঘাম ঝরা শ্রমের ফসল গড়ে উঠছে। এমন চিত্র ভোলার লালমোহনের বোরো ধান ক্ষেতগুলোর। যেখানে ইতোমধ্যেই সোনালী রঙ মেখে পাঁকতে শুরু করেছে ধানগুলো।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে লালমোহনে আট হাজার ৫ শত হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছর উপজেলায় নয় হাজার ৯১৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। যেখানে উন্নত জাতের ব্রি ধান-৭৪ ও ব্রি ধান-১০০ সহ বিভিন্ন জাতের ধান রয়েছে।  এসব ধান আবাদকৃত কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করেছে উপজেলা কৃষি অফিস।
লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের ধান চাষি ফিরোজ, মনির, নিরব ও আবু মিয়া বলেন, এখন পর্যন্ত আবহাওয়া ঠিক রয়েছে। যে জন্য মাঠেও ধানের ফলন ভালো দেখা যাচ্ছে। কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ না হলে বিগত বছরের তুলনায় এবার অধিক ফলন ঘরে তুলতে পারবো ইনশাআল্লাহ।
এ ব্যাপারে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ  জানান, ধান চাষের জন্য কৃষি বিভাগ থেকে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে।
এছাড়া চলতি মৌসুমে ধানের রোগবালাইও কম। তাই আগামী ২০-২৫ দিনের মধ্যে কৃষকরা তাদের ফসল কাটতে পারবেন। সে পর্যন্ত আবহাওয়া ঠিক থাকলে উপজেলার কৃষকরা ভালো ফলন পাবেন বলে আশা করছি।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর  
জনপ্রিয়

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সোনালী রঙে মাঠে দুলছে বোরো ধান, ভালো ফলনে কৃষকের মুখে হাসি

আপডেটের সময় ০৬:৫৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩