ভিয়েনা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

ভোলায় পিকআপ ও ব্যাটারি চালিত রিকশার সংঘর্ষে যুবক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • ৯২ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলা- বরিশাল আঞ্চলিক সড়কে পিকআপ ও ব্যাটারি চালিত রিকশার সংঘর্ষে আরিফুল ইসলাম(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরিফের ভাই মো.শরীফ হোসেন। ঘটনার পর ঘাতক পিকআপ গাড়িটি পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ সড়কের সৈয়দ লাহিড়ী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও এক সন্তানের জনক। তিনি পেশায় দিনমজুর। চট্টগ্রামে একটি বালুর জাহাজে দিনমজুর হিসেবে কাজ করতেন। ৭ দিনের ছুটি নিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটাতে শুক্রবার তিনি বাড়িতে এসেছেন। আগামীকাল তাঁর কর্মস্থলে ফেরার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আরিফ একটি ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে স্থানীয় পরাণগঞ্জ বাজারের দিকে আসছিল। ওই বাজার থেকে লাকড়ি নিতে পাশ্ববর্তী একজনের ভ্যান নিয়েছিল। একই দিক থেকে একটি মালবাহী পিকআপ (রেজিষ্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ম ১৩-০৯৯৫) ভোলার দিকে আসছিল। পথিমধ্যে পিকআপ গাড়িটি দুর্ঘটনা কবলিত স্থানে গিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে যাওয়া একটি অটোরিকশা সাইট দিতে গেলে পিকআপের সঙ্গে রিকশাটি সংঘর্ষ হয়৷এতে উল্টে সড়কে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আরিফকে ও তাঁর ভাই শরীফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর থানার এসআই মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। দুর্ঘটনার পর পিকআপ গাড়িটি পালিয়ে গেছে। তবে নিহতের ভাই শরীফ পুলিশকে জানিয়েছে, এ ঘটনায় পিকআপ চালকের কোনো দোষ ছিল না এবং এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। আরিফের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যেতে চাচ্ছে।

মনজুর রহমান/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় পিকআপ ও ব্যাটারি চালিত রিকশার সংঘর্ষে যুবক নিহত

আপডেটের সময় ০১:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩