ভিয়েনা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • ১০০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিং এ জানান, সাক্ষাৎকালে স্পিকার দুই মেয়াদে সফলতার সাথে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভিনন্দন জানান। এছাড়াও সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে ভাষণ প্রদানের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রপতি হামিদ সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে বর্তমান ও নতুন প্রজন্ম সংসদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে, এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পাবে। সাক্ষাৎকালে তারা সংসদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নুর-ই-আলম চৌধূরী এবং হুইপ আতিউর রহমান আতিক, মাহবুব আরা বেগম গিনি ও আবু সাঈদ আল-মাহমুদ স্বপন তাঁর সাথে ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

আপডেটের সময় ০৬:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩