ভিয়েনা ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

প্রথমবারের মতো দেশের বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার মেগাওয়াট ছাড়ালো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • ৭৮ সময় দেখুন

মো. নাসরুল্লাহ: দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রথমবারের মতো ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক পেরিয়েছে দেশের বিদ্যুৎ উৎপাদন। মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট। এর আগে দেশের সর্বোচ্চ উৎপাদন হয় বুধবার রাতে ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্রে এই তথ্য জানা গেছে। গরম বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। এছাড়া রমজান মাস ও সেচ মৌসুমের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা বেশি। পিডিবির তথ্য মতে, বৃহস্পতিবার দেশের বিদ্যুতের চাহিদা ধরা হয়েছিল ১৫ হাজার ২০০ মেগাওয়াট। বর্তমানে দেশের বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৭০০ মেগাওয়াট হলেও সর্বোচ্চ উৎপাদন সম্ভব ১৫ হাজার ৩০৩ মেগাওয়াট।

বুধবার গ্যাস ও জ্বালানি তেলের স্বল্পতায় ২ হাজার ১১ মেগাওয়াট, কয়লা সংকটে ১২৯ মেগাওয়াট, পানির অভাবে ২০৫ মেগাওয়াট এবং কেন্দ্র সংষ্কার ও মেরামতের কারণে দুই হাজার ২২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি। এখন ভারত থেকে আমদানি হচ্ছে ১ হাজার ৯০৭ মেগাওয়াট।

ইবিটাইমস/আরএন

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রথমবারের মতো দেশের বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার মেগাওয়াট ছাড়ালো

আপডেটের সময় ০৫:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩