ভিয়েনা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

সীমান্তে হত্যা ও চোরাচালান বন্ধের দাবিতে মিছিল- সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • ৯০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ সীমান্তে হত্যা এবং মাদকদ্রব্যসহ সকল চোরাচালান বন্ধের দাবিতে সমাবেশ ও কাঁটাতার মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে  ২৭ জানুয়ারি বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক মো. রেজাউল করিম (নাসির তালুকদার), ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সীমান্তে হত্যা এবং মাদকদ্রব্যসহ সকল চোরাচালান বন্ধের দাবিতে সমাবেশ শেষে কাঁটাতার মিছিলটি রাজধানীর বিভিন্ন শহর প্রদীক্ষণ করে বিজয়নগরস্থ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, নির্মম হত্যা আর মাদকদ্রব্যসহ সীমান্তের চোরাচালান বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অর্থনীতি যেমন ধ্বংসের মুখোমুখি হবে, তেমনি সাধারণ মানুষদের একটি বড় অংশ বিভিন্ন রোগে আক্রান্ত হবে।

এসময় মোমিন মেহেদী বলেন, আমাদের বন্ধু দেশের মাদকদ্রব্য দেশে অহরহ আসছে। সেই মাদকদ্রব্যসেবন করে অসুস্থ্য হওয়ার পর আবার চিকিৎসার জন্য বন্ধুদেশেই যাচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ। একদিকে তাদের মাদকে অসুস্থ্য হবে বাংলাদেশের সাধারণ মানুষ, আবার চিকিৎসার জন্য সেই দেশেই যাবে বাংলাদেশের মানুষ। এ কেমন বন্ধুতা? আমরা সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি- অনতিবিলম্বে সীমান্ত হত্যা- চোরাচালা বন্ধে কঠোর পদক্ষেপ নিন।

উল্লেখ্য, নতুনধারা বাংলাদেশ এনডিবি কলামিস্ট মোমিন মেহেদী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালিন শিক্ষার্থী রওশন কবির বিপুলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও নতুন প্রজন্মের প্রতিনিধিকে সাথে নিয়ে ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২২ ২০২২ সালের ২৬ অক্টোবর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে।

হাফিজা লাকী/ইবিটাইমস 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সীমান্তে হত্যা ও চোরাচালান বন্ধের দাবিতে মিছিল- সমাবেশ

আপডেটের সময় ০৫:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩