ভিয়েনা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ৬৬ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র‌্যালি, কেক কাটা এবং আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয় এবং দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমবেত হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানজিম হাওলাদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সালাম সেনটু/ইবিটাইমস

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেটের সময় ০১:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২