ভিয়েনা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ফেডারেশন কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • ২৬৮ সময় দেখুন

স্পোর্টস: চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলার ৮ মিনিটেই গোলের দেখা পায় সাইফ স্পোটিং। নাইজেরিয়ান ইমানুয়েলের গোলে এগিয়ে যায় দলটি। খেলার ৭১ মিনিটে আরিফের ক্রসে নাইজেরিয়ান ইকেচুকুর গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। এটি ছিল টুর্নামেন্টে পঞ্চম গোল এই নাইজেরিয়ানের। বিরতির পর  ৮৯ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন ইয়াসিন আরাফাত।

এর আগে তিনবার ফেডারেশন কাপ খেলে দুইবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে বিদায় নিয়েছিল সাইফ। এখন তাদের সামনে নিজেদের নতুন ইতিহাস গড়ার সুযোগ।

বৃহস্পতিবার আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে ১০ জানুয়ারি শিরোপাযুদ্ধে নামবে সাইফ স্পোর্টিং ক্লাব।

স্পোর্টস/ইউবি টাইমস/০৬.০১.২১

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফেডারেশন কাপের ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব

আপডেটের সময় ০৬:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১