ভিয়েনা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন

ইবিটাইমস ডেস্ক : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেলের বেশি তেলবাহী দুটি সুপারট্যাংকারে আগুন লেগেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, অনুমোদনহীন নৌপথে চলাচলের সময় দুর্ঘটনায় পড়ে ট্যাংকার দুটি। এতে প্রচণ্ড বিস্ফোরণের পর জাহাজ দুটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।

বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ট্যাংকার দুটি তাদের নৌবাহিনীর বারবার সতর্কতা উপেক্ষা করে হরমুজ প্রণালীর অনুমোদনহীন ও বিপজ্জনক দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় প্রচণ্ড বিস্ফোরণের আঘাতে জাহাজ দুটি অচল হয়ে পড়ে এবং সেগুলোতে আগুন ধরে যায়।

তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানি বাহিনী। তাদের দাবি, ট্যাংকার দুটিতে চার মিলিয়ন ব্যারেলের বেশি তেল ছিল।

মধ্যপ্রাচ্যে গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। ইরানের অনুমোদিত নৌপথ ব্যবহার করেই জাহাজগুলোকে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকার চলাচলে সহায়তা করছে মার্কিন বাহিনী।

বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এ নৌপথে যেকোনো ধরনের সংঘাত বা জাহাজ চলাচলে বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের নিষিদ্ধ ঘোষিত নৌপথ ব্যবহার করতে গিয়ে বিভিন্ন জাহাজে আগুন লাগার একাধিক ঘটনা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এসব ঘটনার পেছনে মাইন বিস্ফোরণকে দায়ী করেছে তেহরান। তবে সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালী থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।

এ ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন

আপডেটের সময় ০২:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬