ভিয়েনা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চালাচ্ছেন দমকলকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিউইয়র্কের দমকল বিভাগ (এফডিএনওয়াই) ও নগর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ভবনটি একটি নির্মাণাধীন স্থাপনার পাশে অবস্থিত। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা। ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে স্ট্রেচারে করে বের করে আনা একটি শিশুও রয়েছে।

দমকল বিভাগের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া আরও ছয়জন সামান্য আহত হয়েছেন।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ভবনের দেয়াল ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেঙে যাওয়া দেয়ালের কারণে ভবনের ভেতরের একটি শয়নকক্ষ ও কাপড় রাখার আলমারিও বাইরে থেকে দেখা যাচ্ছিল।

ভবন ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাশের একটি খনন করা জায়গার ওপর ভবনটি ধসে পড়েছে।

অ্যান্থনি নামের এক প্রত্যক্ষদর্শী পিক্স১১ নিউজকে জানান, ভবনটি ধসে পড়ার সময় তিনি মানুষের চিৎকার এবং বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ শুনতে পান।

এদিকে, নিউইয়র্কের ভবন বিভাগের পরিদর্শকেরা ঘটনাস্থলে রয়েছেন। উদ্ধারকাজে সহায়তার পাশাপাশি আশপাশের ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তাও পরীক্ষা করছেন তাঁরা।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

আপডেটের সময় ০২:১৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬