ভিয়েনা ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য মডার্নার ভ্যাকসিন অনুমোদন ইএমএ’র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ৭৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক:  ইউরোপীয় মেডিসিন ওয়াচডগ শুক্রবার ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য মডার্নার করোনাভাইরাস ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। এটি এই মহাদেশে শিশুদের জন্য করোনার দ্বিতীয় ভ্যাকসিন।

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) মডার্নার ব্রান্ড নাম (স্পাইকভ্যাক্স) ব্যবহার করে বলেছে, ‘ ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে স্পাইকভ্যাক্স ভ্যাকসিনের ব্যবহার ১৮ বছর বা তার বেশী বয়সীদের মতো একই হবে।’প্রতি চার সপ্তাহের ব্যবধানে এই ভ্যাকসিনের দুটি ইনজেকশন দেয়া হবে।

গত মে মাসে ইউরোপীয় তরুণদের জন্য ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদনের পরে আমস্টারডাম ভিত্তিক এজেন্সি (ইএমএ) দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার অনুমোদন দিল।

ইএমএ জানিয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৭৩২ জন শিশুর মধ্যে এই ভ্যাকসিনের প্রভাব নিয়ে গবেষণা করা হয়েছে। ইএমএ বলেছে, এই ভ্যাকসিনে প্রাপ্ত বয়স্কদের মতো শিশুদের মধ্যেও সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এরমধ্যে রয়েছে ইনজেকশন সাইটে ব্যথা এবং ফোলা, ক্লান্তি, মাথাব্যথা, পেশী এবং গাঁটের ব্যথা, ঠান্ডা, বমি বমি ভাব এবং জ্বর। এই প্রভাবগুলো হালকা বা মাঝারি হয় এবং টিকা নেয়ার কয়েক দিনের মধ্যে অবস্থার উন্নতি হয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য মডার্নার ভ্যাকসিন অনুমোদন ইএমএ’র

আপডেটের সময় ০৬:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১