ভিয়েনা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ২০২২ সালের এপ্রিলে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ১৫৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সরকারি মুখপাত্র গাব্রিয়েল অটাল একথা জানান।

দুই দফা নির্বাচনের মধ্যদিয়ে পাঁচ বছরের মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী দ্বিতীয় দফার নির্বাচনে অংশগ্রহণ করেন।
সর্বশেষ ২০১৭ সালের নির্বাচনে মধ্যপন্থী ইমানুয়েল মাখোঁ কট্টর ডানপন্থী নেতা মেরিন লি পেন’কে পরাজিত করেন।

মাখোঁ দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়াতে পারেন বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও তিনি এখন পর্যন্ত তার প্রার্থীতা ঘোষণা করেননি। এদিকে লি পেন তৃতীয় বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এবং দেশটির আগামী নির্বাচনেও তিনি  মাখোঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সাবেক শ্রমমন্ত্রী জাভির বার্ট্রান্ড রক্ষণশীল মধ্যপন্থীদের ভোট পাওয়ার ক্ষেত্রে মাখোঁকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ২০২২ সালের এপ্রিলে

আপডেটের সময় ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১