ভিয়েনা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন

আমির খান-কিরণের বিবাহ বিচ্ছেদের ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ১২৪ সময় দেখুন

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আমির খান ও কিরণ রাও বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এরফলে তাদের ১৫ বছরের সংসারের ইতি হতে চলেছে।

শনিবার (৩ জুলাই) আমির খান নিজেই এই বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ করেছেন।

এক যৌথ বিবৃতিতে আমির-কিরণ জানিয়েছেন, এই ১৫ বছর আমরা অনেক অভিজ্ঞতা, আনন্দ, হাসি ভাগাভাগি করেছি। আমাদের সম্পর্ক বিশ্বাস, শ্রদ্ধাবোধ ও ভালোবাসার মধ্য দিয়ে এতোদূর এগিয়েছে। এখন থেকে আমরা নতুন আরেক অধ্যায় শুরু করতে যাচ্ছি। যেখানে আমরা আর স্বামী-স্ত্রী থাকছি না। তবে আমাদের সন্তান আজাদকে লালনপালন ও পানি ফাউন্ডেশনসহ অন্যান্য কাজ আমরা এক সঙ্গেই করবো।

এরআগে ১৬ বছরের সম্পর্ক ছেদ করে ২০০২ সালে প্রথম স্ত্রী রিনাকে ডিভোর্স দেন আমির। ২০০৫ সালে বিয়ে করেন কিরণ রাওকে। তাদের একটি সন্তানও রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আমির খান-কিরণের বিবাহ বিচ্ছেদের ঘোষণা

আপডেটের সময় ০২:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১