ভিয়েনা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন

শাহরুখ খানকে এখনও ‘হ্যাঁ’ বলেননি নয়নতারা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ১৩১ সময় দেখুন

বিনোদন ডেস্ক: বলিউড কিং খান শাহরুখ খানের নায়িকা হতে যাচ্ছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারা। গেল কয়েক দিনে এমন গুঞ্জন হাওয়ায় উড়ছে। তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলির সিনেমায় এই জুটিকে দেখা যাবে বলে বিশ্বাস তক্তদের।

গুঞ্জন চললেও শাহরুখ খানকে এখনও ‘হ্যাঁ’ বলেননি ‘লেডি সুপারস্টার’খ্যাত নয়নতারা। এমন দাবি করেছে বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।

সংবাদমাধ্যম বলেছে, ‘নয়নতারা বলিউডের সিনেমায় কাজ করতে কোনও তাড়াহুড়ো করবেন না। অবশ্যই তিনি বলিউডে কাজ করবেন। কিন্তু সিনেমায় তাঁর উপস্থিতির ওপর সেটা নির্ভর করছে। সে অ্যাটলির সিনেমার জন্য এখনও হ্যাঁ বলেনি। যতক্ষন ইতিবাচক না বলবেন, ততক্ষণ এটি কেবল একটি গুজব, সংবাদ নয়।

ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নয়নতারা আলোচিত নাম। বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর সিনেমা করে আলোচনায়। এখন ভক্ত ও দর্শক তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন। ২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শাহরুখ খানকে এখনও ‘হ্যাঁ’ বলেননি নয়নতারা

আপডেটের সময় ০৩:২৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১