ভিয়েনা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

জার্মানিতে ছুরি হামলায় ৩ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ৬০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির ব্যাভারিয়া অঞ্চলে এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরি হামলায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। এরই মধ্যে ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে শনিবার (২৬জুন) এ তথ্য জানানো হয়েছে।

ব্যাভারিয়ার ওর্জবার্গ শহরের বার্বারোসা স্কোয়ারে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টার দিকে হামলার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করে পুলিশ। আটকের আগে তাঁর ঊরুতে গুলি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীর হাতে একটি বড় ছুরি রয়েছে এবং পথচারীরা তাঁকে দমনের চেষ্টা করছেন।

পুলিশ বলছে, হামলাকারী ওই সোমালি নাগরিকের বয়স ২৪ বছর। তিনি মানসিকভাবে অস্থিতিশীল ছিলেন এবং সম্প্রতি মানসিক চিকিৎসা করিয়েছিলেন। এরই মধ্যে তাঁকে হাসপাতালে ভর্তি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া তাঁর বাড়িতেও তল্লাশি করা হচ্ছে।

ব্যাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারমান সাংবাদিকদের জানিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানিতে ছুরি হামলায় ৩ জন নিহত

আপডেটের সময় ০৫:১৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১