ভিয়েনা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইউরোপের আকাশপথ ও বিমানবন্দরে নিষিদ্ধ বেলারুশের উড়োজাহাজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ১৩৫ সময় দেখুন

ডেস্ক: বেলারুশের উড়োজাহাজের ওপর আকাশপথে এবং বিমানবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের অনেক দেশের এয়ারলাইনস কোম্পানিগুলো সাবেক সোভিয়েতভুক্ত দেশ বেলারুশের আকাশপথ এড়িয়ে চলছে। বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।

শুক্রবার রাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর ফলে এয়ারলাইন কোম্পানিগুলো বেশ নাখোশ হয়েছে। তারা বলছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আকাশপথে ভ্রমণ খাতকে রাজনীতির সঙ্গে যুক্ত করা হচ্ছে। বেলারুশের আকাশপথ ব্যবহার করে ইউরোপের দেশগুলো থেকে প্রতিদিন অন্তত চার শতাধিক ফ্লাইট পরিচালনা করা হয়ে থাকে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) ডিরেক্টর জেনারেল উইল্লি ওয়ালশ বলেন, ইউরোপের এয়ারলাইনগুলোর উড়োজাহাজ বেলারুশের আকাশ ব্যবহার করতে পারবে না এমন সিদ্ধান্ত এভিয়েশন নিরাপত্তা নিয়ে রাজনীতি করার শামিল। এটা সঠিক হয়নি।

অন্যদিকে, আকাশপথ ও বিমানবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞার পাশাপাশি বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সরকারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন

উল্লেখ্য গত ২৩ মে রায়ানএয়ারের একটি উড়োজাহাজে করে বান্ধবীসহ গ্রিস থেকে লিথুনিয়ায় যাচ্ছিলেন বেলারুশের সাংবাদিক রোমান প্রতাসেভিচ (২৬)। বোমা আতঙ্কের কথা বলে ওই সাংবাদিকের উড়োজাহাজের রুট বদলে বেলারুশের মিনস্কে অবতরণে বাধ্য করে বেলারুশ কর্তৃপক্ষ। পরে বান্ধবীসহ ওই সাংবাদিককে আটক করা হয়। এরপরই ইইউ সদস্য দেশগুলো বেলারুশের ওপর ক্ষিপ্ত হয়।

এদিকে, গতকাল শুক্রবার সাংবাদিক প্রতাসেভিচ টিভি বক্তৃতায় এসে কান্নাজড়িত কণ্ঠে স্বীকারোক্তি দিয়েছেন, তিনি সরকারবিরোধী বিক্ষোভ সংগঠিত করেছিলেন। তবে তাঁর পরিবার বলছে, তাঁকে জোর করে স্বীকারোক্তি দেওয়ানো হয়েছে।

তরুণ এই সাংবাদিককে বন্দিদশায় নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ এনেছেন তাঁর পরিবারের সদস্যেরা।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপের আকাশপথ ও বিমানবন্দরে নিষিদ্ধ বেলারুশের উড়োজাহাজ

আপডেটের সময় ০৭:৪৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১