ভিয়েনা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র

১৪ দল নিয়ে ওয়ানডে বিশ্বকাপে, টি-টোয়েন্টিতে ২০ দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • ৪৭ সময় দেখুন

স্পোর্টস: ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশ্বব্যাপী ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতেই খেলাটির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগ।

মঙ্গলবার এক বিবৃতিতে ২০২৪-২০৩১ সাল পর্যন্ত আট বছরের সূচি প্রকাশ করেছে আইসিসি। এই সময়ে পুরুষ ওয়ানডে বিশ্বকাপে দল সংখ্যা ১০ থেকে বেড়ে হচ্ছে ১৪। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ দলের পরিবর্তে অংশ নেবে ২০ দল।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ১৪ দল ও ৫৪ ম্যাচের ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে ২০২৭ ও ২০৩১ সালে এবং ২০ দল ও ৫৫ ম্যাচের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৪, ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে।

আট বছরের চক্রে প্রতি বছরই থাকছে বৈশ্বিক আসর। ২০২৫ ও ২০২৯ সালে অনুষ্ঠিত হবে ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত প্রতিযোগিতাটির সবশেষ আসর হয়েছিল ২০১৭ সালে।

আরও থাকছে ৯ দল নিয়ে চারটি টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেগুলোর ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে।

এই চক্রে পুরুষের মতো মেয়েরাও অংশ নেবে আটটি বৈশ্বিক আসরে। তারাও খেলবে দুটি ওয়ানডে বিশ্বকাপ আর চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তাদের দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে টি-টোয়েন্টি সংস্করণের।

মেয়েদের বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা আগেই দিয়েছে আইসিসি। ২০২৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ৮ দলের জায়গার খেলবে ১০ দল। আর ২০২৬, ২০২৮ ও ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ১০ থেকে বেড়ে হয়েছে ১২।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৪ দল নিয়ে ওয়ানডে বিশ্বকাপে, টি-টোয়েন্টিতে ২০ দল

আপডেটের সময় ০৩:৩৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১