ভিয়েনা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১২১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ। আগামী নির্বাচনে জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় হবে। তবে তার আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধান দেখতে চাই।

এনসিপি গত ১ জুলাই থেকে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করছে। পদযাত্রার ষষ্ঠ দিনে রোববার (৬ জুলাই) দলটির নেতাকর্মীরা রাজশাহী এসে পৌঁছে। রাজশাহী নগরীর জিরো পয়েন্টে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ বলেন, ৫ আগস্টের পরে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কারণে সংস্কারের পথে বাধা সৃস্টি হচ্ছে। যারা এই সংস্কারের যাত্রাকে, গণ-অভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে তাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। এ দেশ থেকে স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে। এই তরুণ সমাজ বাংলাদেশের জনগণকে একটি নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দিচ্ছে। যে সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে।

মাওলানা ভাসানীর কথা স্মরণ করে নাহিদ বলেন, মজলুম জননেতা মাওলানা ভাসানী রাজশাহী শহর থেকে ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। যদি আমাদের নদীর হিস্যা, পানির হিস্যা, বর্ডারের হিস্যা বুঝে নিতে হয় তবে আমরা আবারও রাজশাহী শহর থেকে লংমার্চ করবো।

নাহিদ বলেছেন, যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না। তারা নিজেদেরকে মুজিববাদের পাহারাদার হিসেবে প্রমাণ করেছে।

পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষের ভাতের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার এখনো সংবিধানে স্থান পায় নাই। এমন সংবিধান আমাদের প্রয়োজন নেই। একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যায়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম

আপডেটের সময় ১১:২৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫