ভিয়েনা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক ডিসেম্বরের মধ্যে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী চরফ্যাশনে ৯ বছর ধরে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি মাভাবিপ্রবিতে ১৫ শিক্ষার্থী পেলেন ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ’ বৃত্তি

হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ : লেবানন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১৪৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : লেবানন সোমবার জানিয়েছে, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সম্মত হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, হিজবুল্লাহ ইসরাইলের ওপর হামলা বন্ধ করবে আর বিনিময়ে ইসরাইল দক্ষিণ বৈরুতের ওপর হামলা বন্ধ করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে একটি ‘খুব ভালো ফোনালাপ করেছেন এবং এর ফলেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা সফল হয়েছে’ বলে দাবি করার পর, লেবানন এ কথা জানালো।

লেবাননের প্রেসিডেন্স দপ্তর জানায়, ওয়াশিংটনে লেবানন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল যদি বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়েহে হামলা বন্ধ করে, তাহলে হিজবুল্লাহও ইসরাইলের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না।

খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলের ক্রমবর্ধমান সামরিক অভিযান, ব্যাপক বিমান হামলা এবং গত দুই দশকের মধ্যে সবচেয়ে গভীর স্থল আক্রমণÑ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ গত ২ মার্চ ইসরাইলে রকেট নিক্ষেপ করে, যার ফলে লেবাননও মধ্যপ্রাচ্যের ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে।

ট্রাম্প দাবি করেছেন, তিনি ইসরাইল ও হিজবুল্লাহকে উত্তেজনা কমাতে এবং পরিস্থিতি শান্ত করার জন্য রাজি করাতে সক্ষম হয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলাপচারিতার পর, ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে লিখেছেন, বৈরুতে কোনো সেনা পাঠানো হবে না এবং যে সব সেনা ইতোমধ্যেই অঞ্চলটির উদ্দেশ্যে রওনা হয়েছিল, তাদেরকেও ফিরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘উচ্চপদস্থ প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে আমার একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা সব ধরনের হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। ইসরাইলও তাদের ওপর হামলা করবে না এবং তারাও ইসরাইলের ওপর হামলা করবে না।’

পরে নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছেন, হিজবুল্লাহ যদি ইসরাইলের শহরে ও নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে ইসরাইল বৈরুতের ভেতরে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালাবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ : লেবানন

আপডেটের সময় ০১:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬