ভিয়েনা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

হবিগঞ্জ শহরের সার্বজনীন পূজা মন্ডপ থেকে পবিত্র কুরআন সহ অজ্ঞাত যুবক আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • ৯১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার সার্বজনীন পূজা মন্ডপের পাশ থেকে পবিত্র কোরআন শরীফসহ এক অজ্ঞাত যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শুক্রবার বিকেল চারটার দিকে স্থানীয় লোকজন তাকে আটক করে। বর্তমানে ওই যুবককে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তবে তার নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা বলছেন ওই যুবক নোয়াখালি বলে জানিয়েছে সে।

প্রত্যক্ষদর্শী সানি রায় জানান, শুক্রবার দুপুর থেকে ওই যুবক চৌধুরী বাজার সার্বজনীন পূজা মন্ডপের চারপাশে ঘুরাফেরা করছিল। এ সময় সেখানকার কয়েকজন লোক বিষয়টি দেখে অন্যদের জানান। স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে ওই যুবককে আটক করলে তার কাছে থাকা একটি ব্যাগে পবিত্র কুরআর শরীফ পাওয়া যায়।

বিষয়টি তারা চৌধুরী বাজার পুলিশ ফাড়িকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, ওসি তদন্ত দৌস মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওই যুবকে আটক করে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি তদন্ত দৌস মোহাম্মদ জানান, ওই যুবককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জ শহরের সার্বজনীন পূজা মন্ডপ থেকে পবিত্র কুরআন সহ অজ্ঞাত যুবক আটক

আপডেটের সময় ০৭:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১