ভিয়েনা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

হবিগঞ্জের চুনারুঘাটে হিংস্র বন্য প্রাণীর হামলায় মহিলা সহ ৭ জন আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ১০১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে হামলা করে ৭জনকে আহত করেছে অজ্ঞাত হিংস্র বন্য প্রাণী।এ নিয়ে আতংক বিরাজ করছে আশপাশের এলাকাগুলো।

আহতরা হলেন, আলীরাজাপুর গ্রামের ওয়াজেদ উল্লাহর পুত্র আঃ খালেক (৭০), কবির মিয়ার পুত্র খোকন মিয়া (২২), রাণীরকোট গ্রামের জয়নাল আবেদিনের পুত্র মানিক মিয়া (৪৫), ছৈয়দ উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (২৪), অজ্ঞাত নামা ভিক্ষুক মহিলা, কালিশিড়ী গ্রামের আঃ করিমের পুত্র আঃ সহিদ (৬৭) ও মাহফুজ মিয়ার কন্যা শিল্পী আক্তার (২২)। শিল্পী আক্তার গর্ভবতী।

বুধবার (৫ জানুয়ারি) এ হামলার শিকার হন তাঁর আহতদের মধ্যে গুরুতর আঃ খালেককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকীরা চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

আলীরাজাপুর ও রাণীরকোটের আহতরা জানান, মাটি রঙের হিংস্র প্রাণীটি আচমকাই সবাইকে আক্রমণ করেছে।তারা ধস্তাধস্তি করেও এর শক্তির সঙ্গে পেরে উঠেননি। সকাল এবং সন্ধ্যা রাতে তাদেরকে আক্রমন করেছে প্রাণীটি। একটি না একাধিক প্রাণী তা নিশ্চিত হওয়া যায়নি।

কালিশিরী গ্রামের আহতরা জানান, রাত সাড়ে সাতটায় ডোরাকাটা রঙের একটি ছোট্ট প্রাণী তাদের উপর হামলা করে।আহত ওই দুই জনের গায়ে একাধিক আঁচড় ও কামড়ের দাগ রয়েছে।

এই সংবাদ ছড়িয়ে পড়লে আতংকিত হয়ে উঠেছেন পুরো এলাকাবাসী।হাতে লাঠি নিয়ে যুবকদের দল টহল দিচ্ছেন এলাকা জুড়ে।

আজ (৬ জানুয়ারি) সকালে বন বিভাগের ২ জন বন্দুকধারীকে রাণীরকোট এলাকায় দেখা গেছে।এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিমের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি আগে অবগত ছিলেন না। তবে, তদন্ত সাপেক্ষ দ্রুত এর প্রতিকার ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের চুনারুঘাটে হিংস্র বন্য প্রাণীর হামলায় মহিলা সহ ৭ জন আহত

আপডেটের সময় ০৩:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২