ভিয়েনা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়িতে তরুণীর অনশন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ২৪২ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : স্ত্রীর স্বীকৃতির দাবিতে ভোলার চরফ্যাশনে এক জামায়াত নেতার বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। এওয়াজপুর ইউনিয়নের জামায়াতের সেক্রেটারী সাইফুল্লাহ মানসুর হেলালের বাড়িতে শুক্রবার বিকালে এই অনশন শুরু করেন তরুণী।  তরুণীর অনশনের খবর পেয়ে জামায়াত নেতা ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন। এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাওলানা আবু তাহেরের  ছেলে ও একই ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি এই সাইফুল্লাহ মানসুর হেলাল।

তরুণী জানান, তিন বছর আগে প্রেমের প্রস্তাব দেন সাইফুল্লাহ। প্রস্তাবের সুত্র ধরে প্রায়ই মুঠোফোনে কথা হয় দুই জনের। ইতোমধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিছু দিন যেতে না যেতেই প্রেমের সম্পর্ক গড়ায় পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন দুজন। বিয়ের পর ঢাকায় গিয়ে ভাড়া বাসায়  দীর্ঘদিন সংসার করি দুজনে। ওই ভাড়া বাসায় আমাকে একা রেখে শশীভূষণের গ্রামের বাড়িতে চলে আসেন সাইফুল্লাহ। খাওয়া ও থাকার জন্য টাকা পাঠাতেন তিনি।

শুক্রবার বিকালে সাইফুল্লাহর বাড়িতে গেলে দেখা যায় ঘর তালাবদ্ধ। ঘরের  বাহিরের সিড়িঁতে বসে অনশনে আছেন তরুণী।
তরুণী  আরও জানান, আমাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করার পর স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন সাইফুল্লাহ।

চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর মীর শরীফ হোসেন জানান, ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে। তাছাড়া তারা মামাতো ফুফাতো ভাইবোন। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো।
শনিবার  ৩ মে দুপুরে শশীভূষণ থানা পুলিশ অনশনরত তরুণীকে থানায় নিয়ে যান। শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, ছেলে পক্ষের অভিযোগের কারণে তরুণীকে থানায় আনা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়িতে তরুণীর অনশন

আপডেটের সময় ০১:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫