ভিয়েনা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ১৫০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অনেক স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আহত হয়েছিলাম। তবে সে স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। আজ ভোলার লালমোহনে পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহে নামাজ পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, অনেক চেষ্টা ত্যাগ-তিতিক্ষার পর গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেয়েছি। আশা করি আগামীদিনগুলোতে অর্থনৈতিক মুক্তি আমাদের কাছাকাছি আসবে। তারেক রহমানের নের্তৃত্বাধীন সরকার সুন্দর একটি সমাজ ব্যবস্থা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে স্পিকার বলেন, দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে দেশের ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীরা। যার ফলে দেশে ভয়ের আবহ কেটে গিয়েছে। একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে। আশা করি এ সরকার দেশের মানুষের আশা-আকাংখার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।

মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে স্পিকার বলেন, মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো পরাশক্তিদের দ্বারা নির্যাতনের কারণে পিষ্ট হচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

এর আগে পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করেন এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপি সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিন পাটোয়ারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

আপডেটের সময় ০২:৪৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬