ভিয়েনা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

সৌদিকে ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ বললেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সৌদি আরবকে ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ হিসেবে অভিহিত করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। একইসঙ্গে তিনি হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের সঙ্গে সৌদির সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

শনিবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরির সঙ্গে আলোচনার পর বৈরুতে এক সংবাদ সম্মেলনে  আলী লারিজানি বলেন, ‘আমি সৌদি আরবের সঙ্গে সংলাপে জড়িত হওয়ার জন্য হিজবুল্লাহর উদ্যোগের প্রশংসা করছি, কারণ সৌদি আমাদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ দেশ।’

হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ এবং শীর্ষ গোষ্ঠী নেতা হাশেম সাফিদ্দীনকে স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে এদিন ভোরে লেবাননের রাজধানীতে পৌঁছান লারিজানি। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে নিহত হন নাসরুল্লাহ এবং অক্টোবরে নিহত হন সাফিদ্দীন।

লেবাননের সক্ষমতার বিষয়ে ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘লেবানন ভৌগোলিকভাবে ছোট, কিন্তু ইসরায়েলের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে একটি শক্তিশালী রাষ্ট্র।’ ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আজ সহযোগিতার দিন, কারণ আমরা এক শত্রুর (ইসরায়েল) মুখোমুখি হচ্ছি এবং এ বিষয়ে নাইম কাসেমের অবস্থান সম্পূর্ণ সঠিক।’

লারিজানি হিজবুল্লাহকে “লেবাননের জনগণের জন্য একটি শক্ত ঘাঁটি” হিসেবে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, ‘লেবাননের জনগণকে সমর্থন করার প্রেক্ষাপটে যে কোনো রাজনৈতিক উন্নয়নকে আমরা স্বাগত জানাই।’ এ সময় ইরানে ইসরায়েল আক্রমণ করলে তীব্র প্রতিক্রিয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বৈরুতে লারিজানির সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন, ‘লেবানন-ইরান সম্পর্ক একে অপরের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ওপর ভিত্তি করে গড়ে তোলা উচিত।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদিকে ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ বললেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

আপডেটের সময় ০৮:৫৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫