ভিয়েনা ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ৯৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: আবার হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি। সোমবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে দলটি। এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার (১৬ ডিসেম্বর) এ কর্মসূচির ঘোষণা দেন।

নির্বাচন বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে এই হরতালের ডাক দেয়া হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, ‘আগামী সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে এই হরতাল পানল করা হবে।’

এর আগে, একই দাবিতে বিএনপি ১১ দফায় ২২ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করে। ২৮ নভেম্বর মহাসমাবেশে বাধা ও নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা। পরে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি শেষ হয় ২১ নভেম্বর সকাল ৬টায়। এরপর ৩০ নভেম্বর ভোর ৬টা থেকে সকাল-সন্ধ্যা হরতাল পালন দলটি। এবার ১৮ ডিসেম্বর ফের হরতালের ডাক দিল তারা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

আপডেটের সময় ০৪:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩