ভিয়েনা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এই সরকারকে বিদায়- শামসুজ্জামান দুদু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১০৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এই সরকারকে বিদায় নিতে হবে। সরকার বিদায় নিলে দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠিত হবে ভালো নির্বাচন। সেই নির্বাচনে কারা ক্ষমতায় আসবে সেটি আওয়ামী লীগ ও এর সহযোগীরা জানে।

আজ রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে  তিনি এ কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন।

শামসুজ্জামান দুদু বলেন, এখন চারপাশে কথাবার্তা হচ্ছে, এই সরকার আর থাকছে না। নিশ্চিতভাবে এই সরকার আর থাকছে না। শিগগির তাদের বিদায় নিতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার গায়ের জোরে, বন্দুকের জোরে দেশ দখল করে নিয়েছে। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের যে নির্বাচনের কথা তারা (সরকার) বলে, এগুলো কোনও নির্বাচন হয়নি। এসব নির্বাচনের কথা যাতে না বলা যায়, সেজন্য সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। এই আইন মানুষের মুখকে বন্ধ করার জন্য।

গণতন্ত্রের মুখোশধারীরা দেশকে দখল করে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন আদালত, শিক্ষাঙ্গন দখল করেছে সরকার। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এরশাদের হাত থেকে দেশকে দখলমুক্ত করা হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু আবার গণতন্ত্রের মুখোশধারীরা শেখ হাসিনাকে সামনে এনে দেশকে দখল করে নিয়েছে।’

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও ছিলেন- সাবেক সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সংসদ সদস্য নূর আফরোজ জ্যোতি প্রমুখ।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এই সরকারকে বিদায়- শামসুজ্জামান দুদু

আপডেটের সময় ০৬:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩